| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জন নয়াগন’ নিয়ে হাসলেন থালাপতি

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 128623 বার পঠিত
‘জন নয়াগন’ নিয়ে হাসলেন থালাপতি

থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নয়াগন’ নিয়ে চলা টানাপোড়েনের অবসান। শুক্রবার (৯ জানুয়ারি) মাদ্রাজ হাই কোর্ট  সিনেমাটিকে দ্রুত সেন্সর ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে। এ ঐতিহাসিক রায়ে সেন্সর বোর্ডের দৌরাত্ম্য এবং রাজনৈতিক প্রতিহিংসা কাটিয়ে অবশেষে জয়ের হাসি হাসলেন তামিল মেগাস্টার।

ক্যারিয়ারের শেষ সিনেমাটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ড সিনেমাটিকে আটকে দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র সক্রিয় রয়েছে নির্মাতাদের এমন অভিযোগে বুধবার একটি নতুন কমিটি গঠনের নির্দেশ দেন বিচারক। 

বিজয়ের আসন্ন রাজনৈতিক ক্যারিয়ার এবং তামিলনাড়ুর নির্বাচনে তার প্রভাব রুখতেই বিজেপি সিনেমাটি আটকানোর চেষ্টা করা হয়েছিল অভিযোগে বিজয়ের সমর্থনে রাজপথে নেমেছিলেন তামিল চলচ্চিত্র জগতের নামিদামি তারকারা। ভক্তদের উন্মাদনা আর প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে টিকে রইলেন বিজয় আদালতের নির্দেশে সেন্সর বোর্ডকে দ্রুত ছাড়পত্র প্রদান করতে হবে।

এদিকে আদালতের সবুজ সংকেত পেলেও আজ  মুক্তি পাচ্ছে না সিনেমাটি।  নির্মাতাদের সিদ্ধান্ত হাতে সেন্সর সার্টিফিকেট পেলেই আনুষ্ঠানিক মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।

থালাপতি বিজয় নিজের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম' নিয়ে রাজ্য রাজনীতিতে পুরোপুরি মনোযোগী হতে নতুন এক সফর দীর্ঘ তিন দশক তামিল ইন্ডাস্ট্রি শাসনের পর অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪