| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনি চাপ আরও বাড়লো রাজ কুন্দ্রার

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 128598 বার পঠিত
আইনি চাপ আরও বাড়লো রাজ কুন্দ্রার

আবারো নতুন করে আইনি চাপে পড়লেন রাজ কুন্দ্রা। ৬০ কোটি টাকার প্রতারণা মামলার রেশ কাটতে না কাটতেই তাঁর নাম জড়াল ১৫০ কোটিরও বেশি টাকার বিটকয়েন ‘কেলেঙ্কারি’তে। এনফোর্সমেন্ট ডিরেক্টর সুত্রে জানা গেছেবর্তমানে ১৫০.৪৭ কোটি রুপি মূল্যের মোট ২৮৫টি বিটকয়েন  রয়েছে রাজ কুন্দ্রার কাছে।সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যে চার্জশিট দাখিল করেছে ইডি। এবার এই মামলাতেই আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশে তলব পড়েছে রাজ কুন্দ্রার।

শুরুতে কুন্দ্রা নিজেকে শুধুমাত্র ‘মধ্যস্থতাকারী’ হিসেবে দাবি করলেও তদন্ত এগোতেই তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি ইউক্রেনে বিটকয়েন মাইনিং প্রকল্প চালুর উদ্দেশ্যে গেইন বিটকয়েন পঞ্জি স্ক্যামের মাস্টারমাইন্ড ভরদ্বাজ গোষ্ঠীর কাছ থেকে গ্রহণ করেছিলেন তিনি। প্রকল্পটি বাস্তবায়িত না হলেও বিটকয়েনগুলো কুন্দ্রার দখলেই থেকে যায়। 

২০১৭ সালে ‘ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা গঠন করেন অজয় ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ এবং অমিত ভরদ্বাজ।  ‘গেইন বিটকয়েন’ নামের একটি পঞ্জি স্কিম শুরু হয় এই সংস্থার মাধ্যমে যেখানে মাসে ১০ শতাংশ হারে রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো বিটকয়েন বিনিয়োগে। 

প্রলোভনে পড়ে বহু বিনিয়োগকারী টাকা ঢাললেও প্রতিশ্রুত লাভ তো নয়ই বরং উধাও হয়ে যায় বিপুল অঙ্কের অর্থ। এই স্কিমের মাধ্যমে প্রায় ৬,৬০০ কোটি রুপি প্রতারণা ও বেআইনি কার্যকলাপে রাজ কুন্দ্রার  কেলেঙ্কারির সক্রিয় ভূমিকার পর্দাফাঁস হয়  দিল্লি ও মহারাষ্ট্রে একের পর এক এফআইআর দায়ের হতেই। 

এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযোগ, তদন্ত চলাকালীন সময় রাজ কুন্দ্রা কখনওই তাঁর ডিজিটাল ওয়ালেটের ঠিকানা বা বিটকয়েন সংক্রান্ত পূর্ণ হিসেব আদালতে জমা দেননি একাধিকবার তলব করা হলেও। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবেই এই বিপুল অঙ্কের অর্থের উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে।

তবে রাজ কুন্দ্রার বিরুদ্ধে আইনি বিতর্ক নতুন নয়। আইপিএল বেটিং কেলেঙ্কারি, পর্নোগ্রাফি সংক্রান্ত মামলা এবং ৬০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে তিনি তদন্তের মুখে পড়েলেও  এবার বিটকয়েন কেলেঙ্কারির অভিযোগে তাঁর আইনি চাপ আরও বাড়ল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪