| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘কুমির’ নিয়ে বিশৃঙ্খলায় শো বাতিল প্রভাসের

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 128582 বার পঠিত
‘কুমির’ নিয়ে বিশৃঙ্খলায় শো বাতিল প্রভাসের

দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস দীর্ঘ দেড় বছর পর ফিরলেন পর্দায়। প্রভাসের নতুন সিনেমা ‘রাজা সাহেব’ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ভক্তদের অস্বাভাবিক উন্মাদনা ও বিশৃঙ্খলার কারণে বেশ কয়েকটি শো বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। 

হায়দেরাবাদের একটি প্রেক্ষাগৃহে প্রভাসের অনুরাগীরা দুটি বিশালাকার কুমির নিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করলে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয় এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জানা যায়, কুমিরগুলো আসল ছিল না, বরং সেগুলো ছিল রাবার বা প্লাস্টিকের তৈরি ‘ডামি’। 

সিনেমার একটি দৃশ্যে প্রভাসকে কুমিরের সঙ্গে লড়াই করতে দেখা যায়। সেই দৃশ্যকে উদযাপন করতেই ভক্তদের এমন কাণ্ডে নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে সিনেমা শুরু না হওয়ায় উত্তেজিত দর্শক নিরাপত্তা বলয় ভেঙে হলের দরজা ভাঙচুরের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেয়। এতে বিশৃঙ্খলা আরও চরম আকার ধারণ করে।

২০২৩ সালে ‘আদিপুরুষ’ এবং ২০২৪ সালে ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে নানা বিতর্কের মুখে প্রভাসের ক্যারিয়ারে কিছুটা মন্দাভাব দেখা যাচ্ছিল। ‘রাজা সাহেব’ নিয়েও ব্যবসায়িক শঙ্কার কথা বক্স অফিস বিশ্লেষকরা বললেও মুক্তির প্রথম দিনে ভক্তদের এমন উন্মাদনা ও কর্মকাণ্ডের কারণে নতুন করে আবারো আলোচনায় প্রভাস।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪