| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গানম্যান পেলেন চরমোনাই পীর ও জোনায়েদ সাকি

  • আপডেট টাইম: 10-01-2026 ইং
  • 127913 বার পঠিত
গানম্যান পেলেন চরমোনাই পীর ও জোনায়েদ সাকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবং মেহেরপুর-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণকে দেহরক্ষী বা গানম্যান প্রদান করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা চাহিদা যাচাই-বাছাই করে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

তবে সব প্রার্থীর আবেদন অনুমোদিত হয়নি। জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, এবং স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (হিরু)-এর দেহরক্ষী চাহিদা খারিজ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢালাওভাবে অস্ত্রধারী দেহরক্ষী দেওয়া হবে না। নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর আরও কয়েকজন রাজনীতিককে দেহরক্ষী দেওয়ার অনুমোদন দেওয়া হবে। অস্ত্র লাইসেন্সের আবেদন বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ২০ জন রাজনীতিবিদ অস্ত্র ও দেহরক্ষী চেয়ে আবেদন করেছিলেন। কারো কারো ক্ষেত্রে দলের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছিল। সব আবেদনের বিষয়ে পর্যালোচনা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪