| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হৃতিকের ‘কৃশ ফোর’

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 126652 বার পঠিত
হৃতিকের ‘কৃশ ফোর’

হৃতিক রোশানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের অপেক্ষার ক্লান্তি নেই। হৃতিক রোশান ১০ জানুয়ারি নিজের জন্মদিনে তার ভক্তদের‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন এক দীর্ঘ প্রতীক্ষার পর। ৫২ বছরে পা দেন এই অভিনেতা বিশেষ এই দিনেই দিয়েছেন আভাস। 

জন্মদিনে হৃতিক রোশান জিমের পোশাকে ব্যস্ত শরীরচর্চায় ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে ‘কৃশ’ এর জনপ্রিয় গান ‘দিল না দিয়া’। এই ভিডিওতে হৃতিককে দেখা যায় ভিডিওর একদম শেষে ক্যামেরার স্ক্রিনে ‘কৃশ’-এর সেই মাস্ক বা মুখোশটি দেখান তিনি। ভক্তদের ধারনা লিখিতভাবে কোনো ঘোষণা না দিলেও নতুন সিক্যুয়েলের ইঙ্গিতই দিচ্ছে এই ভিডিও। যা এখন নেটমাধ্যমে বেশ আলোচনায়। 

অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন জানিয়েছিলেন, ‘কৃশ ফোর’ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে তবে বিশাল বাজেটের কারণেই সিনেমার কাজ শুরু করতে দেরি হচ্ছে। তবে শোনা যাচ্ছে একটি জুতসই বাজেট চূড়ান্ত হয়েছে যেখানে যশরাজ ফিল্মসের সঙ্গে যৌথভাবে হৃতিকের পরিচালনায় নির্মিত হতে পারে ‘কৃশ ফোর’। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪