২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ‘মারদানি ৩’ ছবিটির মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও নির্মাতারা জানিয়েছেন, ৩০ জানুয়ারি ২০২৬ এখন মুক্তি পাবে ছবিটি। ইয়াশ রাজ ফিল্মস আসন্ন ছবি ‘মারদানি ৩’-এ ভালো ও মন্দের মধ্যে তীব্র সংঘর্ষ দেখা যাবে পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়কে।
পুলিশ অফিসার শিবানী শিবাজী রায় সময়ের সঙ্গে লড়াই করবেন দেশের বহু নিখোঁজ মেয়েকে উদ্ধারের জন্য। এই গল্পে রয়েছে অ্যাকশন, আবেগ এবং ন্যায়ের জন্য নিরলস সংগ্রাম। ‘মারদানি’ হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় নারী-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি। যেখানে প্রধান চরিত্রে একজন নারী পুলিশ অফিসারকে দেখা যায়।
প্রায় এক দশক ধরে দর্শকদের ভালোবাসা পেয়ে আসা এই সিরিজে তৃতীয় কিস্তিতেও শিবানী শিবাজী রায়ের চরিত্রে ফিরছেন রানি মুখার্জি। ২০১৪ সালে প্রথম মুক্তি পাওয়া ‘মারদানি’,র মাধ্যমে বিয়ের পর বড় পর্দায় ফিরে আসেন রানি মুখার্জি। পরে মুক্তি পায় ‘মারদানি ২’, যা দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। রানি মুখার্জি আগেই জানিয়েছেন, ‘মারদানি ৩’ আগের ছবিগুলোর তুলনায় আরো অন্ধকার, ভয়ংকর ও নৃশংস হবে। এই মন্তব্যের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।
পরিচালক অভিরাজ মিনাওয়ালা এবং আদিত্য চোপড়ার প্রযোজনায় প্রথম ‘মারদানি’তে মানব পাচারের বাস্তবতা, দ্বিতীয় ‘মারদানি’তে এক সিরিয়াল অপরাধীর মানসিক বিকৃতি এবং তৃতীয় ‘মারদানি’তে সমাজের আরো এক ভয়াবহ দিক তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।