| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্টে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 126582 বার পঠিত
শার্টে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া

চলচ্চিত্রের ‘রাজপরিবার’ হিসেবে এগিয়ে কাপুর পরিবার। বলিউডে খান–বচ্চনদের প্রভাব থাকলেও অনেকের চোখে আজও সেরা কাপুর পরিবার। সেই কাপুর পরিবারের  কিংবদন্তি রাজ কাপুরের উত্তরাধিকার বহন করা একমাত্র পুত্রবধূ আলিয়া ভাট অল্প সময়েই শ্বশুরবাড়ির মন জয়, অভিনয় এবং সংসার সামলাতেও নিজেকে সফলভাবে প্রমাণ করেছেন।

সম্প্রতি ছিমছাম মেকআপ ও রুচিশীল লুকের সঙ্গে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবারও নজর কাড়েন আলিয়া। অনুষ্ঠানে বুকের কাছে সাদা সুতোয় নকশা করে ‘কাপুর’লেখা যে শার্টটি তার পরনে ছিল তাতেই মুহূর্তেই সবার দৃষ্টি কেড়ে নেন তিনি।

ছোট্ট এই স্টাইল স্টেটমেন্ট চোখ এড়ায়নি অনুরাগীদের। ‘কাপুর’ লেখা পোশাকের কারনেই আলিয়াকে কাপুর পরিবারের ‘কুইন’ বলে অভিহিত করেন।  সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলেছেন পোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ির প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন অভিনেত্রী।

এর আগেও কাপুর পরিবারের শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে সখ্যতা, পারিবারিক আয়োজনে নিয়মিত উপস্থিতি এবং ব্যস্ত কাজের মাঝেও পরিবারের জন্য সময় বের করে নেওয়া এবং পরিবারের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন কাপুর পরিবারের প্রিয় মুখ।

এবার স্বামীর পদবি লেখা শার্টের  স্টাইলে আলিয়া জানিয়ে দিলেন তিনি শুধু কাপুর পরিবারের বধূ নন, বরং সেই পরিবারের এক গর্বিত অংশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪