বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল বিভিন্ন সময়ে নিজের নগ্নরূপ প্রকাশ করেছেন যা তার জন্য নতুন কিছু না। তবে এবার তাকে নগ্ন অবস্থায় দেখা গেছে গাছে চড়তে।
নিজের ইনস্টাগ্রামে একদম সুতা হিন অবস্থায় তাকে দেখা যায় প্রকৃতির মাঝে বিচরণ করতে। পুরোপুরি নগ্ন অবস্থায় কখনও চড়ছেন গাছে ,কখনও আবার নদীতে নামছেন এমন ভিডিও শেয়ার হলে ভারতীয় সংবাদমাধ্যমে বিদ্যুৎকে এরকম রূপে দেখে নড়েচড়ে বসে নেটাগরিকেরদের মন্তব্য ‘উনি ঠিক আছেন তো?’, কেউ আবার বলেছেন, ‘উর্বশী রাউতেলার পুরুষ সংস্করণ’, কেউ আবার বলেছেন, ‘একটা পোশাক পরেও তো গাছে চড়া যেত।’
মন্তব্যের বিপরীতে কিছু না বললেও নিজের ভিডিওর ক্যাপশনে নগ্নতার কারণ জানিয়ে লিখেছেন, ‘একে বলে কালারিপায়াত্তু। গত ১৪ বছর ধরে আমি এটা করছি। প্রতি বছর নির্দিষ্ট একটা সময় এভাবেই প্রকৃতির মাঝে কাটানোকে বলে সহজা। এর অর্থ হলো প্রকৃতির মধ্যে সহজাত ভাবে জীবনযাপন। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগস্থাপন।
বছর দুয়েক আগেও বিদ্যুৎএর প্রকাশিত কয়েক্তি ছবিতে কোনোটায় তাকে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা গিয়েছিল। আবার অন্য এক ছবিতে বিবস্ত্র অবস্থায় তাকে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল।