| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি

  • আপডেট টাইম: 12-01-2026 ইং
  • 125833 বার পঠিত
বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি

জয় ভানুশালী ও মাহি বিজ টেলিভিশন পর্দায় আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন দীর্ঘ সময় ধরে। ১৪ বছরের সংসার জীবনের ইতি টেনে এই তারকা জুটি ২০২৬ এর শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তবে আলোচনার মুল বিষয় হোল মাহক বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি। 

সম্প্রতি প্রযোজক নাদিমের সঙ্গে মাহির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাহি। আর তার পর থেকেই মাহির এই পোস্ট ঘিরেই এখন চলছে নেট পাড়ায় তুমুল বিতর্ক। ছবির ক্যাপশনে  মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লিখেছেন, ‘তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি। আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’ আর এতেই দানা বাঁধছে নতুন সম্পর্কের সন্দেহ। 

মাহির এমন আবেগঘন বার্তার পর বিশেষ করে জয়ের ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির কারণে বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন নিন্দুকেরা। অনেকের প্রশ্ন নাদিমের সঙ্গে সম্পর্কের কারণেই কি জয়-মাহির দীর্ঘ সংসারে ভাঙন?

যদিও এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের নেপথ্যে কোনো ‘ভিলেন’ বা নেতিবাচকতা নেই। তিন সন্তানের খাতিরে এবং দীর্ঘদিনের বন্ধুত্বের টানে বিচ্ছেদের পরেও তারা পরস্পরের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪