| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেন-জি তারকা ওয়েন কুপারের ইতিহাস

  • আপডেট টাইম: 12-01-2026 ইং
  • 125770 বার পঠিত
জেন-জি তারকা ওয়েন কুপারের ইতিহাস

মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলোকচ্ছটা নিজের দিকে কেড়ে নিলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চ। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ সেরা সহ-অভিনেতা হিসেবে অনবদ্য অভিনয়ের জন্য  ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।

সার্বিকভাবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা; এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন। তবে সহ-অভিনেতার ক্যাটাগরিতে আওয়েনই এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী।

লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে সঞ্চালক নিকি গ্লেজারের ঘোষণায় পুরস্কার গ্রহণ করেন এই জেন-জি তারকা। পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন কুপার তার ফেলে আসা দিনগুলোর কথা স্মরণ করে দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে  বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিতে যারা আমাদের পাশে ছিলেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।’

নিজের অভিনয় জীবনের শুরুর দিকের একটি মজার অভিজ্ঞতার স্মৃতিচারণ করে এই কিশোর অভিনেতা বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমিই ছিলাম একমাত্র ছেলে যে বিষয়টি তখন বেশ বিব্রতকর ছিল কাছে। 

সেরা লিমিটেড সিরিজ হিসেবে গোল্ডেন গ্লোব জয় করা নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়েন। এর আগে এই একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি।

এই তরুণ তুর্কি ইতোমধ্যেই ‘ফিল্ম ক্লাব’ (২০২৫) এবং ‘উদারিং হাইটস’ (২০২৬)-এর মতো বড় প্রজেক্টে কাজ শুরু করেছেন। আওয়েন কুপার তার একের পর এক সাফল্যে এখন বিশ্বজুড়ে কিশোর অভিনেতা ও তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।







ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪