| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম গোল্ডেন গ্লোব জয় টিমোথি চালামেটের

  • আপডেট টাইম: 12-01-2026 ইং
  • 125762 বার পঠিত
প্রথম গোল্ডেন গ্লোব জয় টিমোথি চালামেটের

অভিনেতা টিমোথি চালামেট তার প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিলেন রবিবার (১১ জানুয়ারি) রাতে। নতুন কমেডি চলচ্চিত্র ‘মার্টি সুপ্রিম’-এর জন্য, যেখানে তিনি একজন দ্রুত-কথক ও টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় তার হাতে তুলে দিয়েছে এ্যাওয়ার্ড। ছবিতে মার্টি মাউসার এক কাল্পনিক চরিত্র, যে টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে।

‘কল মি বাই ইওর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওয়নকা’ এবং ‘আ কমপ্লিট আননন’-এর মতো ছবির জন্য মনোনীত হয়েও পুরস্কার জেতেননি তিনি।   জর্জ ক্লুনি, ইথান হক, জেসি প্লেমন্স, লি বাইং-হুন এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো বড় অভিনেতাদের সঙ্গে চালামেট একই বিভাগে মনোনীত হয়েছিলেন। তাই এই জয় তার জন্য আরো বিশেষ হয়ে উঠেছে।

পুরস্কার গ্রহণ করে চালামেট বলেন,‘যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো।’ অতীতে আমার বাবার এই কথাটি আমাকে মাথা উঁচু করে খালি হাতে অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময় শক্তি জুগিয়েছে। এই মুহূর্তকে আরো মধুর করে তুলেছে সেসব অভিজ্ঞতা।

বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৌতুকাভিনেতা নিকি গ্লেজার।

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪