রুপালি পর্দায় ফিরছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম দীর্ঘদিনের আগের মান-অভিমান, ফেসবুক যুদ্ধ আর ব্যক্তিগত তিক্ততা শেষে। রাজের প্রাক্তন স্ত্রী পরীমণির ‘তীব্র আপত্তি’ ও ঘর ভাঙার আশঙ্কায় পথচলা থেমে গিয়েছিল এ জুটির। সেই আলোচিত জুটি সব বাধা পেরিয়ে পর্দায় রসায়ন জমাতে আসছে।
মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ‘অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?’ঘিরেই শুরু হয় জল্পনা। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা অভিনেতা আর ভক্তদের অনুমান সত্যি করে পরিচালক আলভী আহমেদের ‘জীবন অপেরা’তে ‘রফিক’ চরিত্রে রাজ ও ‘শারমিন’ চরিত্রে ফিরছেন মিম । এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সাফল্যে রাজ-মিম জুটিকে নিয়ে উত্তাল ছিল ঢালিউড। রাজের তৎকালীন স্ত্রী পরীমণি রাজ ও মিমের ‘অতিরিক্ত ঘনিষ্ঠতা’ ও ‘মাঝরাতের ফোনালাপ’ তার সংসার ধ্বংস করছে এমন বিস্ফোরক অভিযোগে রীমণি ও মিমের পাল্টাপাল্টি স্ট্যাটাসে সরগরম ছিল সিনেমা পাড়া। ফলশ্রুতিতে মিমের ঘোষণা রাজের সঙ্গে আর কোনো কাজ নয়।
২০২৩ সালে শরীফুল রাজ ও পরীমণির বিচ্ছেদ হওয়ায় ‘সিঙ্গেল’ রাজকে নিয়ে বদলে যায় দুজনের সম্পর্কের সমীকরণ। যে জুটির ‘মাখামাখি’ নিয়ে ঘর ভাঙার অভিযোগ উঠেছিল, এখন তাদের নিয়েই আলোচনা।