শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমে মজেছেন। একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়াতে তাদের পারস্পরিক কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
২০২৫-এ আফ্রিকান কাপ অব নেশনস এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে নোরা ফাতেহির উপস্থিতির পর থেকেই হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকের মন্তব্য প্রিয় দলকে নয়, বরং প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা।মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এবং হাকিমিও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানালে বাড়ে গুঞ্জন।
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা নোরা ফাতেহি মরক্কো বংশোদ্ভূত। আর এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন আশরাফ হাকিমি। দীর্ঘ দিন ধরেই নোরার ফুটবলার প্রেমিকের বিষয়ে গুঞ্জন চলছিল, যা হাকিমির সঙ্গে তার সাম্প্রতিক ঘনিষ্ঠতায় আরও জোরালো হয়েছে। তবে সবটাই এখন পর্যন্ত জল্পনার পর্যায়ে এমনটাই জানিয়েছে একটি ঘনিষ্ঠ সূত্র।