| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্কারে মনোনীতদের নাম ঘোষণা ২২ জানুয়ারি

  • আপডেট টাইম: 13-01-2026 ইং
  • 125161 বার পঠিত
অস্কারে মনোনীতদের নাম ঘোষণা ২২ জানুয়ারি

আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাঁচ দিনের অস্কারের ভোটিং। এই সময়ে ভোটের মাধ্যমে প্রতিযোগিতামূলক পুরস্কারের জন্য আগামীর মনোনয়ন নির্ধারিত হবে।

সকাল ৯টা থেকে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ১১,০০০ সদস্যের ভোট গ্রহণ শুরু করেছে। ১৬ জানুয়ারী বিকাল ৫টা পর্যন্ত ভোট চলবে এবং ভোটাধিকারীরা ১৯টি বিভিন্ন শাখায় ভোট দিতে পারবেন। মনোনীতদের নাম ২২ জানুয়ারী ঘোষণা করা হবে।

এ বছর ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে পল থমাস অ্যান্ডারসনের রাজনৈতিক ব্যঙ্গধর্মী ছবি ‘ওয়ান ব্যাটল আফটার আদার’ চারটি পুরস্কার জিতেছে, যার মধ্যে রয়েছে সেরা ছবি (কৌতুক বা সঙ্গীত)। এ ছাড়া ক্লো ঝাওয়ের ‘হ্যামনেট’ সেরা ছবি (নাটক)সহ দুটি পুরস্কার জিতেছে। রায়ান কুগলারের ‘সিনার্স’ সিনেমা বক্স অফিস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪