| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কটাক্ষের শিকার হেমা মালিনী

  • আপডেট টাইম: 13-01-2026 ইং
  • 125087 বার পঠিত
কটাক্ষের শিকার হেমা মালিনী

‘ড্রিম গার্ল’হেমা মালিনী বলিউড মেগাস্টার ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে ছিলেন অন্তরালে। তার এ বিষণ্ণতা যেমন ভক্তদের মন ছুঁয়েছিল তেমনি ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে হাজির হয়ে সমালোচনার মুখে পড়ে প্রশংসা কুড়ানোর বদলে কুড়িয়েছেন কটাক্ষ। 

বিশেষ অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেয়া হেমা মালিনী বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়ার সময় তার মুখে এক চিলতে হাসিও ছিল না। অত্যন্ত গম্ভীর এবং প্রায় ‘গোমড়া’ মুখেই তিনি পুরস্কার বিতরণে বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন এবং হাতে ট্রফি দিচ্ছেন। 

মঞ্চে অভিনেত্রীর এমন অনমনীয় মুখভঙ্গির ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ট্রলিং যা  দেখে নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘এত কষ্ট করে বাচ্চারা পুরস্কার পেল, আর আপনি এমন বিরক্তি নিয়ে দিচ্ছেন! এর চেয়ে পুরস্কার না দিলেই ভালো হতো।’ ‘এভাবে গোমড়া মুখে কি কেউ পুরস্কার দেয়?’

তীব্র সমালোচনার ভিড়ে হেমার পক্ষ নিয়েও দাঁড়িয়ে বলেছেন, ধর্মেন্দ্রর মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। জীবনসঙ্গীকে হারানোর শোক তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে, যার ছাপ হয়তো বাইরে প্রকাশ পেয়েছে।

ধর্মেন্দ্রর মৃত্যুর পর এক আবেগঘন সাক্ষাৎকারে হেমা বলেছিলেন, ‘৫৭ বছর একজন মানুষের সঙ্গে কাটানোর পর তাকে ছাড়া থাকা কল্পনাও করতে পারি না। মনের দিক থেকে অনেক শক্ত মানুষও তো মাঝে মাঝে ভেঙে পড়ে।’এই যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারিনি। নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪