ঢালিউডের নন্দিত অভিনেত্রী ডলি জহুর রেদোয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’-এর মাধ্যমে প্রায় ১৫ বছর পর ফিরছেন চলচ্চিত্রে। ২০১১ সালে সর্বশেষ তাকে সিনেমায় দেখা গিয়েছিল। মাঝেমধ্যে নাটকে অভিনয় করলেও দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে থেকেছেন তিনি।
ডলি জহুর জানান, রনির আগের কাজগুলো দেখলেই সেটা বোঝা যায় সে খুব মেধাবী ও সিনসিয়ার পরিচালক।‘দম’ ছবির গল্প, লোকেশন এবং পরিচালকের কাজের ধরন তাঁকে নতুন করে সিনেমায় ফিরতে উৎসাহিত করেছে। ছবিটিতে ডলি জহুর একটি গুরুত্বপূর্ণ চরিত্র আফরান নিশোর মায়ের নাম ভুমিকায় অভিনয় করছেন।
ভালো কাজের জন্য যা দরকার, সবই এখানে আছে।’শুটিং সেটের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চলনবিলের মাঝখানে খুব সুন্দরভাবে সেট তৈরি করা হয়েছে। এদিকে চলচ্চিত্রের পাশাপাশি সম্প্রতি ‘পরম্পরা’ শিরোনামের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ডলি জহুর। ইতিমধ্যে সেই ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে।
দীর্ঘ অভিনয়জীবনে ডলি জহুরের অভিনীত প্রথম সিনেমা রহিম নওয়াজ পরিচালিত ‘অসাধারণ’। এখন পর্যন্ত ১৬১টি সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।