| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘টক্সিক’, টিজারে অশ্লীলতার অভিযোগ

  • আপডেট টাইম: 13-01-2026 ইং
  • 124995 বার পঠিত
‘টক্সিক’, টিজারে অশ্লীলতার অভিযোগ

‘কেজিএফ’খ্যাত তারকা যশ বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমা নিয়ে আবারও পর্দায়। সিনেমার টিজার ও পোস্টারে প্রকাশ পাওয়া নারী চরিত্রদের নিয়ে এরমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

তবে এই আলোচনা এবার রূপ নিয়েছে বিতর্কে। ৮ জানুয়ারি ‘টক্সিক’ সিনেমার টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক, সমালোচনা। কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আম আদমি পার্টির মহিলা শাখা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে টিজারে অশ্লীল দৃশ্য প্রদর্শনের অভিযোগ তুলে। 

মূলত বিতর্কের সূত্রপাত টক্সিকের টিজারে যশের সঙ্গে একটি গাড়ির ভেতরে এক নারীর সংক্ষিপ্ত উপস্থিতি নিয়ে। দৃশ্যটি সংলাপের তুলনায় ভিজ্যুয়াল ইঙ্গিতের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় একাংশ দর্শকের কাছে আপত্তিকর বলে মনে হয়েছে।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’-এর টিজারটি অশ্লীলতায় ভরপুর এমন বলা হয়েছে আম আদমি পার্টির মহিলা শাখার অভিযোগপত্রে। কিছু ভিজ্যুয়াল রয়েছে যা নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি কন্নড় সংস্কৃতির মূল্যবোধকেও আঘাত করছে। 

কোনো ধরনের বয়সভিত্তিক সতর্কতা বা কনটেন্ট ওয়ার্নিং ছাড়াই টিজারটি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। 

বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত টিজারটি প্রত্যাহার করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার দাবিও জানিয়েছে তারা।

এদিকে কর্ণাটক রাজ্য মহিলা কমিশন অভিযোগটি গ্রহণ করে জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি তদন্ত করা হবে। সব মিলিয়ে, মুক্তির আগেই ‘টক্সিক’ এখন আলোচনার কেন্দ্রে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪