| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক দুই

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 123225 বার পঠিত
কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক দুই

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত কাঠের বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪