| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 122963 বার পঠিত
১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) এক ক্ষুদেবার্তায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জোটের নেতারা আশা করছিলেন, বুধবার রাজধানীর রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

তবে বুধবার সকালে জানা যায়, দলগুলোর মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস জোটে থাকবে কি-না সেই বিষয়ে দুপুরে সিদ্ধান্ত নেবে।

সাম্প্রতিক জোটের অভ্যন্তরের কিছু বিষয়ে টানাপোড়েন নিয়ে দুপুরে নিজ নিজ দলীয় সর্বোচ্চ ফোরামে আলোচনা করার কথা দল দুটির। তবে জামায়াত সংশ্লিষ্টরা বলে আসছেন, সব দূরত্ব দূর করে দেশের বৃহত্তর স্বার্থে সংবাদ সম্মেলনে অংশ নেবে সবাই।

পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ছিল জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ৮টি রাজনৈতিক দল। পরে আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে গত ডিসেম্বরে যুক্ত হয় এনসিপিসহ আরও চারটি দল। তবে শেষে যুক্ত হওয়া চারটি দল নিয়ে বেশ কদিন যাবৎ টানাপোড়েন চলছিল জোটটির অভ্যন্তরে।

 জামায়াতের একটি সূত্র জানিয়েছে, ১৮০ থেকে ১৯০টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াতে ইসলামী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪