| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপাকে হানি সিং

  • আপডেট টাইম: 15-01-2026 ইং
  • 122333 বার পঠিত
বিপাকে হানি সিং

বলিউড র‍্যাপার হানি সিং বিতর্কের ঝুলি খুললেন  লাইভ কনসার্টে প্রকাশ্যেই শ্রোতাদের অশালীন পরামর্শ দিয়ে। দিল্লির এক কনসার্টে হানি সিং, নানকু এবং করুণ পারফর্ম করা অবস্থায় কনসার্টে  উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করে হানি দিল্লির কনকনে শীতের প্রসঙ্গ টেনে দর্শকদের বলেন ‘উফফ, দিল্লিতে কী দারুণ ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা।’

কনসার্টে প্রকাশ্যেই শ্রোতাদের অশালীন পরামর্শ দেয়া ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।



উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনরা রীতিমতো হতবাক জনাকীর্ণ এই ধরণের অনুষ্ঠানে খোলামেলা ও অশালীন মন্তব্যে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হানি সিংকে কেউ ‘বুড়ো’ বয়সে ‘ভিমরতি’ বলে কটাক্ষ করার পাশাপাশি এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এতটাই অশ্রাব্য মন্তব্য যে, পরিবারের কারও সামনে ভিডিওটি দেখার উপায় নেই।’হানির এই আচরণকে সস্তা প্রচার পাওয়ার কৌশল হিসেবেও দেখছেন অনেকে। 


হানি সিং ভাঙড়া সংগীতে দিয়ে ক্যারিয়ারে পরিচিতি পেলেও ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো হিট সিনেমার গানে কণ্ঠ দিয়ে হয়ে ওঠেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী । তবে খ্যাতির তুঙ্গে থাকাকালীন মাদক এবং মানসিক অবসাদের কারণে রিহ্যাবে দীর্ঘ বিরতিতে থাকার পরে স্বমহিমায় ফিরেই বিতর্কের ঝুলি খুললেন বলিউড র‍্যাপার হানি সিং।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪