| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জোট নিয়ে জনগণের মধ্যে বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে: নাহিদ

  • আপডেট টাইম: 15-01-2026 ইং
  • 122327 বার পঠিত
জোট নিয়ে জনগণের মধ্যে বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে: নাহিদ

জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আসন সমঝোতা হলেও ১১ দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে। 

বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতাদের আসন সমঝোতার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে  নাহিদ ইসলাম বলেন, জোটের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং এটি যেন অটুট থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। জোট প্রক্রিয়ায় বর্তমানে যেসব মতভিন্নতা দেখা যাচ্ছে, তা খুবই অল্প সময়ের মধ্যে কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সংস্কার ভাবনা, আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটাব।

তিনি আরও জোর দিয়ে বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব এই জোট যেন অটুট থাকে। কোনো বিষয়ে কারও মতানৈক্য থাকলেও জোট গড়ার প্রক্রিয়া থেমে থাকবে না, তা এগিয়ে যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪