| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাছবোঝাই পিকআপ, দুই শ্রমিক নিহত

  • আপডেট টাইম: 16-01-2026 ইং
  • 121445 বার পঠিত
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাছবোঝাই পিকআপ, দুই শ্রমিক নিহত

রাঙামাটিতে গাছবোঝাই একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন শ্রমিক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত প্রায় ১০টার দিকে রাঙামাটি জেলার আসামবস্তি–কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিকের নাম বিনয় চাকমা (৩৫)। হতাহত সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় উঠতে গিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গড়িয়ে খাদে পড়ে যায়। এতে পিকআপটি উল্টে গিয়ে গাড়িতে থাকা তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।

ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, রাতের বেলায় দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪