| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস

  • আপডেট টাইম: 16-01-2026 ইং
  • 121336 বার পঠিত
উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস

রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আজ সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত ও আরও অনেকে দগ্ধ হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

ডা. শফিকুর রহমান আরও প্রার্থনা করেছেন, “যারা মারা গেছেন, আল্লাহ তাদের ক্ষমা করুন, রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের পরিবার ও স্বজনদের ধৈর্য ধরার শক্তি দান করুন।”

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। পুলিশ উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪