অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের কাজ কমেছে। এর কারণ হিসেবে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ধর্মীয় মেরুকরণকে দেখছেন তিনি। আর তার এ মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
এ আর রহমান তার সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে। শুধু বলিউড বা দক্ষিণী সিনেমায় নয় বিশ্বজুড়েও সমাদৃত এই শিল্পী। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে কাজের বৈষম্য নিয়ে কথা বলায় গত আট বছরে তিনি হারিয়েছেন অনেক কাজ।
এ আর রহমানের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তৈরি হওয়া তীব্র প্রতিক্রিায় বিরোধী শিবিরের নিশানায় উঠে আসা রহমানের এমন মন্তব্য মানতে নারাজ শাসকদলের নেতারা।