| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কার্তিক ফিরিয়ে দিলেন পারিশ্রমিকের ১৫ কোটি

  • আপডেট টাইম: 17-01-2026 ইং
  • 120661 বার পঠিত
কার্তিক ফিরিয়ে দিলেন পারিশ্রমিকের ১৫ কোটি

অভিনেতা কার্তিক আরিয়ানের ‘তু মেরি ম্যায় তেরা’ সিনেমা অফিসে মুখ থুবড়ে পড়েছে মুক্তির পর। এমন ভরাডুবির পর এই অভিনেতা প্রযোজককে ফিরিয়ে দিয়েছেন নিজের পুরো পারিশ্রমিক। প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনকে বড় অংকের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত কার্তিকের।

‘তু মেরি ম্যায় তেরা’ সিনেমাটির বাজেট ছিল প্রায় ৯০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা। করণ জোহরের ধর্ম প্রোডাকশন্সের  সিনেমাটি মাত্র ৪০ কোটি রুপি আয় করলে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় পড়ে বড় ধরনের লোকসানের মুখে। এমন পরিস্থিতিতে ছবিটির জন্য নেওয়া ১৫ কোটি রুপি পারিশ্রমিক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন কার্তিক ।

এক সময় করণ জোহর কার্তিকের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করায় দুজনের মাঝে তৈরি হওয়া মনোমালিন্য কিছু ছবি থেকেও বাদ পড়েন অভিনেতা। তবে তার এই সিদ্ধান্তে অনেকটাই স্বাভাবিক হয় দুপক্ষের সম্পর্ক।

কার্তিকের ঘনিষ্ঠ মহলের দাবি, শুধুমাত্র প্রযোজকের মন রাখতে নয়, নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আর এটা কার্তিকের জন্য নতুন নয়, তার ‘শাহজাদা’ সিনেমার বক্স অফিসে ব্যর্থ হলে একইভাবে পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন তিনি।

তবে বলা যায় সব মিলিয়ে, বছরের শুরুটা কার্তিক আরিয়ানের জন্য খুব একটা ভালো না হলেও ছবির ব্যর্থতা,বিতর্ক আর আর্থিক ক্ষতির পরেও তার পরবর্তী ছবির অপেক্ষায় ভক্তরা।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪