| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তরঙ্গ দৃশ্যে ভাঙ্গে পাঁজরের হাড়

  • আপডেট টাইম: 17-01-2026 ইং
  • 120641 বার পঠিত
অন্তরঙ্গ দৃশ্যে ভাঙ্গে পাঁজরের হাড়

স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককের নতুন সিরিজ ‘পোনিজ’-এ শুটিং চলাকালে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরের একটি হাড় ভেঙে যায় চারবারের এমি মনোনীত অভিনেত্রী  এমিলিয়া ক্লার্ক এর। 

‘বিয়া’ চরিত্রে অভিনয় করতে গিয়ে সবচেয়ে বেশি শারীরিকভাবে চাপ পড়েছিল ঘনিষ্ঠ দৃশ্যে। শীতল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে বিয়াকে তথ্য সংগ্রহের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার চরিত্রে শুটিং চলাকালে পাঁজরের হাড়ে ব্যথা অনুভব করেন। সম্প্রতি দ্য র‍্যাপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিয়া এমনটাই জানান। 

তবে চিকিৎসক জানিয়েছিলেন পাঁজরের হাড় পুরোপুরি ভাঙেনি, কিছুটা স্থানচ্যুত হয়েছিল। সহ–অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন বিষয়টি নিশ্চিত করে বলেন, এমিলিয়া সংবেদনশীল গড়নের তাই এমনটা হয়েছে।

‘পোনিজ’ সিরিজের কাহিনিতে দেখা যায়, ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কর্মরত বিয়া ও টুইলা তাদের স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর তাঁরা দুজনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হিসেবে বিপজ্জনক গোপন অভিযানে জড়িয়ে পড়েন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪