জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন। যারা আগে দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে এবং দ্বৈত নাগরিক হয়েছেন, তারা এখন আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন। আমরা এটি কখনোই মেনে নেব না।”
তিনি আরও হুঁশিয়ারি দেন, ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকরা যদি কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে আইনগত লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, “আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না