| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধুমিতা ফের আটকালেন পুরুষেই

  • আপডেট টাইম: 19-01-2026 ইং
  • 119772 বার পঠিত
মধুমিতা ফের আটকালেন পুরুষেই

টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘ ৫ বছর পর আবারও প্রেমে পড়েছেন। সপ্তমীর রাতে তিনি প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে হাত ধরেই নতুন জীবনের সূচনা ঘোষণা করেছেন এবং বাগদানও সম্পন্ন করেছেন।

মধুমিতা মাত্র ১৮ বছর বয়সে সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার বাঁধেছিলেন, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। বিচ্ছেদের পর তিনি একক জীবনযাপন শুরু করেন এবং সোশ্যাল মিডিয়ায় একের পর এক ‘খোলামেলা’ ছবি শেয়ার করতে শুরু করেন।

কিছু বছর আগে একটি সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন,বর্তমানে আমার ব্যস্ততা বেড়েছে, কাজের প্রতি প্রতিশ্রুতবদ্ধ। আর বিশ্বাস করুন, পুরুষদের আমি ঘৃণা করি।

তবে বছরের পর বছর ঘুরে, অভিনেত্রী আবারও প্রেমের পথে পা রেখেছেন। নতুন বাগদত্তা দেবমাল্য আইটি ক্ষেত্রে কর্মরত। তিনি আগে  আগে পিডব্লুসি-তে  কাজ করতেন এবং বর্তমানে EXL কোম্পানিতে ম্যানেজার পদে আছেন। পাশাপাশি দেবমাল্যের ক্রিকেটের প্রতি আগ্রহ রয়েছে; কলকাতার একটি নামি ক্লাবের হয়ে তিনি খেলেছেন।

নবমীর রাতে দেবমাল্যের সঙ্গে উপস্থিত মধুমিতা শাড়ি আর স্লিভলেস ব্লাউজে ক্লাসি লুকে চোখে পড়েন। ইনস্টাগ্রামে নিজের ভালোবাসার ঘোষণা দেয়ার পাশাপাশি ছবিও শেয়ার করেন। ভক্তরা মধুমিতার পুরুষদের প্রতি ঘৃণার মন্তব্য পুনরায় টেনে এনে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এর আগে মধুমিতা এবং সৌরভের প্রেমের শুরু হয়েছিল নাটক ‘সবিনয় নিবেদন’ এর সেটে। দীর্ঘদিনের প্রেমের পর তারা সংসার বাঁধলেও, ভালোবাসার সেই সম্পর্ক আর টেকেনি। এবার মধুমিতা নতুন করে জীবনের প্রেমের অধ্যায় শুরু করেছেন দেবমাল্যের সঙ্গে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪