| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

  • আপডেট টাইম: 19-01-2026 ইং
  • 119793 বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে এনসিপির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

এর আগে রোববার রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের নানা বিষয় বৈঠকে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, রোববারই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারাও। ওই বৈঠকে তারা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেন। একই সঙ্গে এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা প্রস্তুত করেছেন বলেও জানান।

রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক এসব বৈঠককে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪