| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রের স্বার্থে ত্রয়োদশ নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমির

  • আপডেট টাইম: 20-01-2026 ইং
  • 118373 বার পঠিত
গণতন্ত্রের স্বার্থে ত্রয়োদশ নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমির

গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস করে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবিরোধী অবস্থান, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের পক্ষে থাকলে যেকোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করতে প্রস্তুত জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪