ঢাকাই শোবিজের দুই তারকা মাহিয়া মাহি এবং উপস্থাপক ও অভিনেতা-পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের যুক্তরাষ্ট্রে কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় নাগরিকত্বের জন্য গ্রিনকার্ডের আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। ফলে যুক্তরাষ্ট্রে তাদের স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আপাতত পড়েছে অনিশ্চয়তায় ।
মাহি ও জয় যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে অবস্থান করায় তাদের পরিকল্পনা ছিল সেখানে স্থায়ী হওয়ার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমলের কঠোর অভিবাসন নীতির আওতায় আবেদন বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
তবে কাগজপত্রের এবং আবেদনসংক্রান্ত জটিলতা নিয়ে মাহি কিংবা শাহরিয়ার নাজিম জয় কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি শিল্পীদের মধ্যে বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’ ।