| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 118662 বার পঠিত
ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক পাওয়ার পর ডা. তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে তিনি ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার অনেক মানুষ তার কাছে জানতে চেয়েছেন—ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে খুঁজে পাওয়া যাবে।

তিনি বলেন, “আজ সেই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর পেলাম। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

ডা. তাসনিম জারা আরও জানান, আগামীকাল থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিকে সামনে রেখে তার প্রচারণা পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি সকলের দোয়া ও শুভকামনা কামনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪