| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি রাজনৈতিক দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে: নাহিদ

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 117077 বার পঠিত
একটি রাজনৈতিক দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে: নাহিদ

দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে প্রত্যাশার কথা জানিয়েছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি এমন সব আশ্বাস দেওয়া হচ্ছে, যেগুলোর বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। এসব মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করে রাখা হয়েছে। ভোটাররা যেন কোনোভাবেই ভয় না পায় এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান এনসিপির এই নেতা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪