| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরুণের ‘বাঁকা হাসি’ নিয়ে ব্যঙ্গ, হুঁশিয়ারি করণ জোহরের

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 116959 বার পঠিত
বরুণের ‘বাঁকা হাসি’ নিয়ে ব্যঙ্গ, হুঁশিয়ারি করণ জোহরের

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান দুঃখ-কষ্টের দৃশ্যে মুখ বাঁকিয়ে হাসির কারনে ব্যঙ্গাত্মক মন্তব্যের শিকার হয়েছেন নেটিজেনদের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ অভিযোগে একের পর এক তির্যক মন্তব্যের সপাটে জবাব দিলেন বলি প্রযোজক-পরিচালক করণ জোহর।

শুক্রবার ২৩ জানুয়ারি বরুণ ধাওয়ান অভিনীত মুক্তি পাওয়া ‘বর্ডার ২’ সিনেমা মুক্তির দিনই  নির্মাতা ও ভক্তরা বড় ধাক্কা খেয়েছেন প্রযুক্তি গত জটিলতার কারণে সকালের কিছু শো বাতিল করার জন্য। সিনেমার একটি গান সিনেমা মুক্তি পাওয়ার আগে প্রশংসিত হলেও বরুণের অভিনয় নিয়ে ওঠে প্রশ্ন।  

বরুণের ‘বাঁকা হাসি’ র ব্যঙ্গ নিয়ে  করণ জোহর বলেন,একজন শিল্পীকে তার হাসি নিয়ে ব্যঙ্গ করতেই পারেন। কিন্তু সিনেমাটি মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহ ভরে উঠবে এবং দর্শকদের নিখাদ ভালোবাসা আপনাদের হেসে উড়িয়ে দেবেন। 

এদিকে বরুণ ধাওয়ানের পোস্টে এক নেটিজেন মন্তব্য ছিল, আপনার অভিনয় নিয়ে লোকজন প্রশ্ন তুলছেন। আপনি এ নিয়ে কী বলবেন?  উত্তরে অভিনেতা খোঁচা দিয়ে লেখেন, এই প্রশ্ন উঠেছে বলেই গানটা সফল হোল সবই ঈশ্বরের ইচ্ছা।

সিনেমার প্রযোজক নিধি দত্ত বলেছিলেন,এটা ভারতের সিনেমা। দেশাত্মবোধক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে যে অভিনেতাকে নিচে নামাচ্ছেন সেই সব দেশদ্রোহীকে অভিনন্দন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪