| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র দানা বাঁধছে: মামুনুল হক

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 116953 বার পঠিত
জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র দানা বাঁধছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের স্বাধীনতা ও গণঅভ্যুত্থানের লক্ষ্যে যে জুলাই বিপ্লব ঘটেেছিল, সেই বিপ্লবকে আজ ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি জানান, পরাজিত সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশের পরিবর্তন ও সংস্কারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

শনিবার ( ২৪ জানুয়ারি ) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাইদীর নির্বাচনি জনসভায় তিনি বলেন, আমরা যে ১০ দলীয় ঐক্য করেছি, তার মূল ভিত্তি হলো দেশপ্রেম এবং দুর্বৃত্তপনা, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করা।

মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের মানুষ দেখতে চায় কারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা ইনসাফের বাংলাদেশ গঠনের লক্ষ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছি। ১২ জানুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ব্যালটে জনগণ অংশগ্রহণ করবে।

তিনি মিডিয়ায় চলছে এমন ন্যারেটিভের কথাও উল্লেখ করেন, যেখানে ১০ দলীয় ঐক্যের নেতা ও প্রধানমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের কোনো প্রধান নেতা ছিল না, যেমন করে আমাদের ১০ দলীয় জোটেও কোনো একক নেতা নেই।

জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদ, পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী এবং জেলা আমির তাফাজ্জল হোসাইন ফরিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪