| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মোবাশ্বেরের মনোনয়ন বৈধ ঘোষণা

  • আপডেট টাইম: 25-01-2026 ইং
  • 116270 বার পঠিত
কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মোবাশ্বেরের মনোনয়ন বৈধ ঘোষণা

কুমিল্লা–১০ আসনে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ তাকে ঋণখেলাপি নন বলে ঘোষণা করে তার মনোনয়ন বৈধ বলে রায় দেন।

আইনজীবীরা জানান, ঋণ খেলাপি অভিযোগে রিটানিং কর্মকর্তা ও কমিশন তার প্রার্থিতা বাতিল করে। কিন্তু তিনি ঋণ পরিশোধ করায় উচ্চ আদালত থেকে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্বের কারণে হাইকোর্ট তার মনোনয়ন বাতিল করেছেন। তবে গফুর ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন।

এদিকে, কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের আপিল সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি নিয়ে আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪