| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না: জামায়াত আমির

  • আপডেট টাইম: 26-01-2026 ইং
  • 114808 বার পঠিত
জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না: জামায়াত আমির

চাঁদাবাজি বন্ধ করে সংশ্লিষ্টদের সম্মানের কাজের সঙ্গে যুক্ত করতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি অভাবের কারণে চাঁদাবাজি করে থাকেন, তাহলে আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতেও তিনি প্রস্তুত।

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে মিথ্যা মামলার আসামি করা হবে না। আমরা কাউকে মিথ্যা মামলার আসামি করিনি, মিথ্যা মামলাও দায়ের করিনি। আমাদের আটটি মামলায় আসামি মাত্র একজন করে। অথচ কেউ কেউ মনের মাধুরী মিশিয়ে শত শত মানুষকে আসামি করে মামলা করেছেন। এসব মামলা নিয়ে এখন বাণিজ্য চলছে।

নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ করে তিনি বলেন, “আমাদের প্রচারণায় দিশেহারা হয়ে অনেকে আমাদের মা-বোনদের গায়ে হাত দিয়েছে। আমরা তাদের বলি—তোমাদের ঘরেও তো মা-বোন আছে। যেকোনো কিছুর বিনিময়ে আমাদের মা-বোনদের সম্মান রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

কুষ্টিয়ার চালকল এলাকায় চাঁদাবাজি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। 

তিনি বলেন, এই কুষ্টিয়ার চালকল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল যাচ্ছে। প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হচ্ছে। চাঁদা বললে মানুষ লজ্জা পায়, তাই আমি বলছি বেসরকারি খাজনা। প্রতি ট্রাক থেকে পাঁচ হাজার টাকা আদায় করা হয়। এতে ট্রাকচালক থেকে শুরু করে চালকল মালিক পর্যন্ত সবাই অতিষ্

তিনি আরও বলেন, আমরা দেশের সব মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দেব। যারা চাঁদাবাজি করছো, তোমাদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেব। সেদিন তোমরাও সম্মানের সঙ্গে এই দেশে বসবাস করবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কী করেছে, তা জনগণ দেখেছে। এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪