নেদারল্যান্ডসে আয়োজিত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে বাংলাদেশের তিন সিনেমা- ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’ ভিন্ন ভিন্ন তিনটি বিভাগে জায়গা করে নিয়েছে।
আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি সিনেমা চার দিন করে ভিন্ন ভিন্ন বিভাগে প্রদর্শিনের পাশাপাশি আলাদা তিনটি বিভাগে লড়বে সিনেমাগুলো।
আগামী ৩১ জানুয়ারি এবং ফেব্রুয়ারির ৪, ৬ ও ৭ তারিখে উৎসবের ‘ব্রাইট ফিউচার’ শাখায় নির্বাচিত ‘দেলুপি’ দেখানো হবে জানালেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।
‘মাস্টার’ সিনেমার পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত জানিয়েছেন,পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি উৎসবের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে লড়বে। আর উৎসবে ফ্রেব্রুয়ারির ১, ২, ৪ ও ৭ তারিখে সিনেমাটি দেখানো হবে।
‘টাইগার কম্পিটিশন’ বিভাগে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’দেখানো হবে। সিনেমাটি ফেব্রুয়ারির ২, ৩, ৫ ও ৭ তারিখে প্রদর্শিত হবে। এই সিনেমার নির্মাতা ও কলাকুশলী মিলে মোট আটজন এ উৎসবে অংশ নেবেন।