| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জঙ্গলে র‌্যাব সদস্য হত্যার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 115241 বার পঠিত
জঙ্গলে র‌্যাব সদস্য হত্যার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন মো. মিজান এবং তার সহযোগী মো. মামুন।

র‌্যাব-৭ চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটে খুলশী থানাধীন ইস্পাহানি মোড় থেকে মিজানকে গ্রেফতার করা হয়। পরদিন ভোর ৫টা ২০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে মামুনকে আটক করা হয়।

গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধাওয়া করার সময় র‌্যাব সদস্যরা হামলার শিকার হন। ঘটনায় একজন র‌্যাব সদস্য নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪