| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা ‘জামাই আদরে’ থাকবে: কৃষ্ণ নন্দী

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 114190 বার পঠিত
জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা ‘জামাই আদরে’ থাকবে: কৃষ্ণ নন্দী

 আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয় জামায়াত ক্ষমতায় এলে তারা এ দেশে থাকতে পারবে না। কিন্তু আমি বলতে চাই, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে জামাই আদরে থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

কৃষ্ণ নন্দী বলেন, একটি রাজনৈতিক দল চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে ভোট কেনার চেষ্টা করছে। আপনারা হাট-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন এটা ঠিক নয়।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কখনো টাকা দিয়ে ভোট কেনে না। জামায়াত কখনো ভোট কেনার জন্য বিকাশে টাকা দেয় না।

খুলনা সার্কিট হাউসে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ওই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডা. শফিকুর রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪