অরিজিৎ সিং ভারতের সংগীতাঙ্গনে প্রায় দুই দশক ধরে সুরের জাদু ছড়িয়ে আসছে। তার মনোমুগ্ধকর কণ্ঠ শুধু ভারতেই নয়,মুগ্ধ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতপ্রেমীদের। সাফল্যের শীর্ষে থাকা অরিজিৎ সিং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন।
পোস্টে সকল ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "সবাইকে ধন্যবাদ জানাতে চাই এত বছর ধরে শ্রোতারা আমাকে যে অগাধ ভালোবাসা দিয়েছেন তার জন্য। প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে এখন থেকে আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। আমি আনন্দের সঙ্গে এখানেই আমার কেরিয়ারের ইতি টানছি যা ছিল এক অসাধারণ যাত্রা।’
২০১৩ সালে ‘আশিকী ২’ ছবির ‘তুম হি হো' গানের মাধ্যমে অরিজিৎ সিং ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং তার কর্মজীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। হিন্দি ও বাংলা মিলিয়ে অরিজিৎ সিং লিউড, টলিউড সহ বিভিন্ন ভাষায় ৭০০টিরও বেশি গান গেয়েছেন এবং দুই শতাধিক চলচ্চিত্রের গান রেকর্ড করেছেন।