বিশ্বখ্যাত সংগীত প্রযোজক স্লাই ডানবার আর নেই। জ্যামাইকান সংগীতের প্রাণপুরুষ, কিংবদন্তি ড্রামার সোমবার (২৬ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন স্লাই ডানবারের স্ত্রী থেলমা। গত কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ৭৩ বছর বয়সী ডানবারকে সোমবার সকালে বাড়িতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্ত্রী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংগীতের ইতিহাসে স্লাই ডানবার এক অপ্রতিদ্বন্দ্বী নাম। সংগীত ক্যারিয়ারে তিনি বব মার্লে, দ্য রোলিং স্টোনস, বব ডিলান, গ্রেস জোনস এবং ইয়ান ডিউরির মতো কালজয়ী সব তারকা ও ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন । তার ড্রামিং শৈলী আধুনিক সংগীতের বিবর্তন ও ড্রামিং স্টাইল শুধু জ্যামাইকাতে নয় ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে যার প্রভাব অনস্বীকার্য।