১৩ তারিখ থেকে বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, আগামী ১২ তারিখে দেশের চাবি তাদের হাতেই উঠবে
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১০ এলাকায় জামায়াতের অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের বিজয় চায় জামায়াত। তাঁর দাবি, নির্বাচনে জামায়াত বিজয়ী হলে ১৮ কোটি মানুষই জয়ী হবে। তিনি আরও বলেন, এবার দেশবাসী পরিবর্তন চায়।
এদিকে, গতকাল শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে।
তিনি এ সময় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহবান জানান।