| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরসহ বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম: 29-01-2026 ইং
  • 111415 বার পঠিত
শেরপুরসহ বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেরপুরে ঘটে যাওয়া ঘটনার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশ সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং একপাক্ষিক আচরণ করেছে। তিনি দাবি করেন, দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত।

জুবায়ের আরও জানান, শেরপুরের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে। একই সঙ্গে নিহত ব্যক্তির জানাজায় দলের আমিরও অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রতি জনসমর্থনের জোয়ার প্রতিপক্ষরা সহ্য করতে পারছে না। এই ধরনের সহিংসতা ও হয়রানির বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে।

তিনি অভিযোগ করেন, শেরপুরে বিএনপির প্রার্থী উস্কানি দিয়েছে। এছাড়া, জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে বিভিন্ন জায়গায় হেনস্তার শিকার হচ্ছেন। জুবায়ের বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলটির নেতাকর্মীদের প্রতি নজর দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখ করেন, সরকারের ওপর তারা এখনও আস্থা রাখতে চান। তিনি সরকারের কাছে দাবি জানান, তারা যেন ঘোষণার আলোকে বাস্তবিক অর্থে একটি উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪