| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 30-01-2026 ইং
  • 111154 বার পঠিত
শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে নিজ বাসা থেকে সদর থানার এএসআই মো. শাহিনুল ইসলামের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত এএসআই শাহিনুল ইসলামের বাড়ি জামালপুর জেলার পিয়ারপুরের টেবিচর এলাকায়। তার বাবার নাম মৃত. শামসুল হক মাস্টার। গত ৫ মাস ধরে তিনি সদর থানায় কর্মরত ছিলেন।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪