| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমন একটি দেশ চাই যেখানে একজন রিকশাচালকও প্রধানমন্ত্রী হতে পারবে: ডা. শফিক

  • আপডেট টাইম: 30-01-2026 ইং
  • 111125 বার পঠিত
এমন একটি দেশ চাই যেখানে একজন রিকশাচালকও প্রধানমন্ত্রী হতে পারবে: ডা. শফিক

বাংলাদেশে এমন একটি দেশ চাই যেখানে একজন রিকশাচালকও প্রধানমন্ত্রী হতে পারবে। এমনটাই বললেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবে জামায়াত। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন, তাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, দ্বিতীয় ভোট হবে ইনসাফের পক্ষে। 

শুক্রবার ( ৩০ জানুয়ারি ) ফেনীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। 

জামায়াত আমির আরও বলেন, অতীতের বস্তাপচা রাজনীতি ১২ তারিখ ভোটাররা প্রত্যাখ্যান করবে। তিনি দেশের নারীদের বিরুদ্ধে হেনস্তা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন। বিএনপির বেকার ভাতার প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, ‘বসে বসে বেকার ভাতা খাব না, কর্মসংস্থান তৈরি করব।’

ডা. শফিকুর বলেন, পরিবারতন্ত্র ও ক্ষমতা‑সংকেন্দ্রিক রাজনীতিকে চিরতরে মুছে দিতে হবে, যাতে সাধারণ মানুষের ক্ষমতা ও সুযোগ বৃদ্ধি পায়। তিনি বলেন, জনগণ যদি সত্যিকারভাবে রাজনীতিতে অংশ নিতে পারে এবং সমাজে সবার সমান সুযোগ তৈরি করা যায়, তবে পেশাগত বা সামাজিক ব্যাধিগুলি দূর হবে এবং সবার জন্য উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।


ফেনী-২ আসনের ভোটারদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন, বন্যার চিরায়ত সমস্যা সমাধান এবং একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ফেনী-২ আসনের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু, ডাকসু ভিপি সাদিক কায়েম, এবং অন্যান্য অতিথি। জনসভায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের নেতা, জোট প্রার্থী ও জেলা ও শহরের জামায়াত নেতৃবৃন্দ।

শফিকুর রহমান সমাবেশে শেষে বলেন, জামায়াতে ইসলামীর বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪