| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৬

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 106395 বার পঠিত
ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণাকালে বিএনপির কর্মীদের হামলায় জামায়াতের অন্তত ছয়জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাদের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা শুরু করেন। বিভিন্ন এলাকা ঘুরে প্রচারণাকালে তারা চৌকিদার বাড়ি এলাকায় পৌঁছালে বিএনপির কর্মীরা তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপির কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

এ হামলায় জামায়াতের ছয়জন কর্মী আহত হন। আহতরা হলেন—আব্দুল হালিম, ফয়জুল্লাহ, তানজিল ও রাতুল। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪