| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমেডি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 106255 বার পঠিত
কমেডি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই

কানাডিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পরে শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে ৭১ বছর বয়সী এ অভিনেত্রীর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার মার্ক গুরভিটজের অফিসের একজন প্রতিনিধি।

টরন্টোতে জন্ম নেওয়া ও’হারা ৭০ এর দশকে টরন্টোর সেকেন্ড সিটি থিয়েটারে ওয়েট্রেস হিসেবে কাজ শুরু করেন এবং পরে সেই অভিনয়দলের জন্য অডিশন দিয়ে জনপ্রিয় স্কেচ কমেডি শো ‘সেকেন্ড সিটি টেলিভিশন’ এ অভিনয় করে নিজের কমেডি দক্ষতা আরও শাণিত করেন। 


১৯৮৮ সালের ‘বিটলজুস’ এবং জনপ্রিয় ‘হোম অ্যালোন’ এ মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান তৈরি করেন ও’হারা। ১৯৯৭ সালের ‘হোপ’ সিনেমা সহ বেশ কিছু নাটকীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অ্যানিমেটেড প্রোজেক্ট ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’, ‘দ্য ওয়াইল্ড রোবট’, ‘এলিমেন্টাল’ এবং ‘ফ্রাঙ্কেনউইনি’তে কণ্ঠ দিয়েছেন এ তারকা। 

২০২০ সালের সেরা কমেডি অভিনেত্রীর জন্য এমি অ্যাওয়ার্ড এবং ‘দ্য স্টুডিও’ তে প্যাটি লি চরিত্রে অভিনয়ের জন্য তিনি চলতি বছর পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন তিনি। কানাডীয় কমেডি সিরিজ ‘শিটস ক্রিক’ এ দুর্দান্ত অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দেয়।


ক্যাথরিন ও’হারার মৃত্যুতে ইন্ডাস্ট্রির শুধু সহকর্মী নয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শোক প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘পাঁচ দশকেরও বেশি সময়ের কর্মজীবনে ক্যাথরিন কানাডীয় কমেডির ইতিহাসে নিজের জায়গা তৈরি করেছেন। কানাডা এক কিংবদন্তিকে হারিয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শোক প্রকাশ করে লেখেন, ‘তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে হাসিয়েছেন।’



মৃত্যুর আগ পর্যন্ত তিনি অভিনয় চালিয়ে যাওয়া ও’হারা তার ক্যারিয়ারে একাধিক স্মরণীয় চরিত্রে ইউজিন লেভি ও প্রয়াত জন ক্যান্ডির মতো তারকাদের সঙ্গে কাজ করার সুজাওাপেয়েছিলেন। এ কিংবদন্তি মৃত্যুকালে স্বামী এবং দুই ছেলে সন্তান রেখে গেছেন।

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪