| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজহারিকে নিয়ে কি বললেন বর্ষা?

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 106242 বার পঠিত
আজহারিকে নিয়ে কি বললেন বর্ষা?

নিয়মিত ধর্মীয় আচার-রীতি পালন ও গত বছর মক্কায় ওমরাহ হজ  শেষে দেশে ফিরেই সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া চিত্রনায়িকা খাদিজা বর্ষা অনেকদিন ধরেই নেই অভিনয়ে। ছেলে-মেয়েরা বড় হচ্ছে এমন সিদ্ধান্ত জানিয়ে  নিজের কথা রেখে ফটোসেশন ও বিভিন্ন ইভেন্টে মাঝে মাঝে ব্যস্ত দেখা যায় নায়িকাকে।

অবসরে নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় বই পড়েন তিনি। এবার তেমনই একটি বই নিয়ে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারির লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি প্রকাশ করে নিজের ফেসবুক পেজে পোস্টে বিশেষভাবে আজহারিকে ধন্যবাদ দেন বর্ষা।

ক্যাপশনে তিনি লেখেন, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে, ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। জীবনে তেমন কিছুই জানি না, তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারিকে, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন, আমিন।"

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অনন্ত জলিলের বিপরীতে অভিনয়ে অভিষেক হয় বর্ষার। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধা তারকা জুটির সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪