| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরো ১২ ‘জুলাইযোদ্ধার’ গেজেট বাতিল

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 110138 বার পঠিত
আরো ১২ ‘জুলাইযোদ্ধার’ গেজেট বাতিল

সরকার ১২ জনের ‘জুলাইযোদ্ধা’ গেজেট বাতিল করেছে। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মিথ্যা তথ্য প্রদান ও দুইবার নাম অন্তর্ভুক্ত হওয়ার কারণে গত বছর ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১১(৪) এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী করা হয়েছে।

বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।

দিনাজপুরের বাতিলকৃতরা: তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।

চাঁদপুরের বাতিলকৃতরা: মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো. আব্দুল্লাহ আল মামুন।

মন্ত্রণালয় জানিয়েছে, গেজেট বাতিলের সিদ্ধান্ত আইন অনুযায়ী প্রয়োজনীয় এবং এটি যথাযথ যাচাই-বাছাইয়ের পর নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪